রাজধানীর ক্যান্টনমেন্টের বালুরঘাট এলাকায় খবির মার্কেটের পেছনে একটি ছয়তলা ভবন আরেকটি ভবনের উপর হেলে পড়েছে।
রবিবার রাত ১১টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ভবনের সব বাসিন্দাকে নিরাপদে নামিয়ে আনেন।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাসেল সিকদার জানান, প্রতীক্ষা নামের ছয়তলা ওই ভবনটি হেলে পড়ার খবর পান তারা। এরপর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সেখানে পাঠানো হয়। ভবনটি হেলে পড়লেও কেউ হতাহত হয়নি। বর্তমানে ওই ভবনে প্রবেশ বন্ধ রয়েছে।
আরও পড়ুন: ব্রেক্সিট ইস্যুতে দ্বিতীয় গণভোট হতে পারে
সোমবার সকালে স্থাপত্য বিশেষজ্ঞদের পরীক্ষা-নিরীক্ষার পর পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা।
ইত্তেফাক/এমআরএম
