জঙ্গিদের অসুরের মত বধ করতে হবে: শাজাহান

আপডেট : ০৬ অক্টোবর ২০১৬, ২২:২৩
নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, 'দেবী দুর্গা যেভাবে অসুরকে বধ করেছেন তেমনি জঙ্গিদেরকে বধ করা হবে।'
 
বৃহস্পতিবার দুপুরে মাদারীপুরের রাজৈরের কেজেএস বিদ্যালয়ে পূজা উদযাপন পরিষদের নেতাদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
এ সময় শাজাহান খান আরো বলেন, 'যারা সমাজের অশান্তি, সন্ত্রাস, হত্যাকাণ্ডসহ নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে তারাই হল জঙ্গি, এ যুগের অসুর। এ অশুভ শক্তিকে দলমত নির্বিশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহ্বানে সবাই ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করছে।
 
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে প্রমুখ। পরে মন্ত্রী প্রত্যেক পূজা মণ্ডপে ১৪ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করেন। -বাসস।
 
ইত্তেফাক/এসএস