কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা হত্যা মামলায় জেএমবি সদস্য গ্রেফতার

আপডেট : ০৬ অক্টোবর ২০১৬, ২২:৪২
কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা হোসেন আলী হত্যা মামলার অন্যতম আসামি গোলাম রব্বানী (২২) নামে এক জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। 
 
বৃহস্পতিবার নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে কুড়িগ্রামে নিয়ে আসে। রাত ৮টার দিকে কুড়িগ্রাম পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ তবারক উল্লাহ। 
 
গোলাম রব্বানীর বাড়ি রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ঘুমারু ভীমশীতলা গ্রামে। সে রাজারহাট মীর ইসমাইল হোসেন ডিগ্রি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। 
 
এনিয়ে এ মামলার ১০ আসামির মধ্যে ৪ জেএমবি সদস্যকে গ্রেফতার করল পুলিশ।
 
প্রসঙ্গত, গত ২২ মার্চ কুড়িগ্রাম শহরের গাড়িয়াল পাড়া এলাকায়  নিজ বাড়ির সামনে কুপিয়ে হত্যা করা হয় মুক্তিযোদ্ধা হোসেন আলীকে।
 
ইত্তেফাক/ইউবি