নেইমার নৈপুণ্যে বলিভিয়ার বিপক্ষে বড় জয় পেয়েছে ব্রাজিল। তবে গোল উৎসবের দিনেও দুঃসংবাদ পেয়েছে ব্রাজিল। নিজের দুর্দান্ত পারফর্মেন্সের দিনে আহত হয়েছেন নেইমার। খেলার দ্বিতীয়ার্ধে এক খেলোয়াড়ের কনুইয়ের আঘাতে ডান চোখের পাশে কেটে গিয়ে পুরো মুখ রক্তে ভেসে যায় তার।
এজন্য ৬৯তম মিনিটে দলের সবচেয়ে দামি এই খেলোয়াড়কে তুলে নিয়ে উইলিয়ানকে নামান কোচ তিতে। তবে তার আঘাত কতটা গুরুতর সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। গোল ডটকম
ই্ত্তেফাক/এমএইচ
