৫ বছরে প্রথমবারের মতো দলে নেই ইউনুস খান

আপডেট : ০৭ অক্টোবর ২০১৬, ১১:০১

২০১১ সালের পর প্রথমবারের মতো পাকিস্তানের টেস্ট দলে নেই ইউনুস খান। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বিশ্রামে আছেন তিনি। ১৩ অক্টোবর শুরু হতে যাওয়া টেস্ট ম্যাচটি মিস করবেন তিনি।

সীমিত ওভারের ক্রিকেট থেকে অবসর নিলেও এখনো পাকিস্তানের সেরা টেস্ট ক্রিকেটার ইউনুস খান। ৩৮ বছর বয়সী ইউনুস এখনো জ্বরে আক্রান্ত। 
 
আগস্টে ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টেস্ট ম্যাচে ২১৮ রান করেছিলেন ইউনুস। তিনি পাকিস্তানের হয়ে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহক। ১০৮ ম্যাচে তার নাস ৯ হাজার ৪৫৬। বিবিসি
 
ইত্তেফাক/এমএইচ