চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় দেশীয় অস্ত্রসহ ২৪ জলদস্যুকে আটক করা হয়েছে। এ সময় জলদস্যুদের বহনকারী দুইটি বড় নৌকা জব্দ করা হয়।
শুক্রবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সন্দ্বীপের টেংগার চর এলাকায় কোস্টগার্ড এ অভিযান চালায়। এ সময় তাদের কাছ থেকে কয়েকটি দেশীয় অস্ত্র পাওয়া যায়।
কোস্টগার্ডের চট্টগ্রাম পূর্বাঞ্চলের কমান্ডার শহিদুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
ইত্তেফাক/এএসএমইউ
