লালমনিরহাট জেলার বুড়িমারী স্থলবন্দরে ভারতীয় একটি পাথর বোঝাই ট্রাক ও ভুটানি মদসহ এক চালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটক ট্রাকচালক আশিষ ঠাটাল (২৭) আলিপুর জেলার বীরপাড়া থানার রামজোরা গ্রামের সুরেশ ঠাটালের ছেলে।
জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ডগস্কোয়াড লাকি ও রকির সহায়তায় ১ নম্বর চেকপোস্ট গেটের কাছে ৮৪১ নম্বর মেইন পিলারের ২ নম্বর সাব-পিলারের কাছে অভিযান চালায় বিজিবি। এসময় পাথর বোঝাই একটি ট্রাকের ভেতর পলিথিনে মোড়ানো ২৩ বোতল ভুটানি মদসহ চালক আশিষ ঠাটালকে আটক করা হয়।
পাটগ্রাম থানার এসআই আব্দুল মান্ন্নান জানান, আটককৃত পাথর বোঝাই ট্রাক থানায় জমা রাখা হয়েছে। চালকের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।
ইত্তেফাক/এএসএস
