শনিবার কাবাডিতেও মুখোমুখি বাংলাদেশ-ইংল্যান্ড

আপডেট : ০৭ অক্টোবর ২০১৬, ১২:৫৭
শুক্রবার ভারতে শুরু হচ্ছে কাবাডি বিশ্বকাপ। আর শনিবার নিজেদের প্রথম ম্যাচেই ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় আহমেদাবাদে শুরু হবে ম্যাচটি।
 
টুর্নামেন্টে দলের সংখ্যা ১২টি। তবে শেষ মুহূর্তে আন্তর্জাতিক কাবাডি ফেডারেশন ভারত-পাকিস্তানের চলমান উত্তেজনাকে কেন্দ্র করে ২০১০ ও ২০১২ সালের রানার্স-আপ পাকিস্তানকে টুর্নামেন্ট থেকে বাদ দিয়েছে।
 
দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘এ’ গ্রুপে আছে ভারত, বাংলাদেশ, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও আর্জেন্টিনা। ‘বি’ গ্রুপে আছে যুক্তরাষ্ট্র, ইরান, থাইল্যান্ড, পোল্যান্ড, জাপান ও কেনিয়া।
 
বাংলাদেশের পরবর্তী ম্যাচ ১১ অক্টোবর রাত ৯-৩০ মিনিটে ভারতের, ১৩ অক্টোবর রাত ৯-৩০ মিনিটে দক্ষিণ কোরিয়ার, ১৭ অক্টোবর রাত ৯-৩০ মিনিটে অস্ট্রেলিয়ার ও ১৯ অক্টোবর আর্জেন্টিনার বিপক্ষে খেলবে রাত ১০-৩০ মিনিটে।
 
ইত্তেফাক/এমএইচ