বিশ্বকাপের বাছাই পর্বের খেলায় যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার কাছে পরাজয়ে চীনের সমর্থকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন। ১-০ গোলে হারার পর ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টের পদত্যাগ চেয়েছেন সমর্থকরা।
গত বৃহস্পতিবার চীনের জিয়ান শহরে এই ম্যাচটি হয়। পরাজয়ের কারণে বিক্ষুব্ধ সমর্থকরা রাস্তায় নেমে আসেন।
এই হারের ফলে আগামী ২০১৮ সালে রাশিয়ায় আয়োজিত বিশ্বকাপে অংশ নেয়া নিয়ে অনিশ্চয়তায় পড়ল চীন। অথচ বিশ্ব ফুটবলে 'সুপার পাওয়ার' হওয়ার ঘোষণা দিয়ে রেখেছে দেশটি।
IMG0
এখন র্যাংকিংয়ে ৭৮তম অবস্থানে রয়েছে চীন। অপরদিকে সিরিয়া, উত্তর কোরিয়ার ঠিক একধাপ আগে ১১৪ নম্বরে রয়েছে। আগামী ১১ তারিখ উজবেকিস্তানের সঙ্গে খেলা রয়েছে চীনের। ওই ম্যাচে হেরে গেলে বিশ্বকাপে অংশ নেয়ার স্বপ্ন ত্যাগ করতে হবে দেশটিকে। সূত্র: বিবিসি
ইত্তেফাক/এমএএস
