বেনাপোলের পল্লী থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

আপডেট : ০৭ অক্টোবর ২০১৬, ১৭:৩৪
বেনাপোল পোর্ট থানার খড়িডাঙ্গা গ্রাম থেকে শুক্রবার দুপুরে ইজাহার আলী (৬০) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার প্রতাবনগর গ্রামের মৃত ইরফান আলীর ছেলে।
 
পুলিশ জানায়, খড়িডাঙ্গা গ্রামের একটি স্কুলের বারান্দায় ওই বৃদ্ধের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।  
 
ধারণা করা হচ্ছে, রাতে কোনো যানবাহনের সঙ্গে ধাক্কা লেগে তিনি গুরুতর আহত হন। পরে চিকিৎসার অভাবে তিনি মারা যান।
 
বেনাপোল পোর্ট থানার উপ পরিদর্শক (এসআই) এহসান আলী জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।