উত্তর কোরিয়া ফের পারমাণবিক বোমা পরীক্ষা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উপগ্রহের মাধ্যমে পাওয়া তিনটি টানেল কমপ্লেক্সের ছবি দেখে এ আশঙ্কা জোরদার হয়েছে। আগামী সপ্তাহে উত্তর কোরিয়ার প্রতিষ্ঠা বার্ষিকীকে সামনে রেখে এ পরীক্ষা চালানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
চলতি বছরের জানুয়ারি ও সেপ্টেম্বর মাসে দেশটি দুইটি পারমাণবিক পরীক্ষা চালায়। বিশেষজ্ঞরা জানিয়েছেন, নির্দেশ পাওয়া মাত্রই তৃতীয় পরমাণু পরীক্ষা চালানর সক্ষমতা রয়েছে তাদের। এর আগের সবগুলো পারমাণবিক বোমা ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা বিশেষ রাজনৈতিক দিবসকে সামনে রেখেই করা হয়েছে।
গত বছর সেপ্টেম্বর মাসে উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাবার্ষিকীর আগে পারমাণবিক পরীক্ষা চালানো হয়েছিল। আগামী সোমবার উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টিরও ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী। -এএফপি/বাসস
ইত্তেফাক/এমএএস
