এবার ওয়েব সিরিজে দেখা যাবে তরুণ প্রতিভাবান অভিনেতা হোসাইন নিরবকে। সবুজ ওয়াহিদের রচনা ও জাহিদ হাসান অভির প্রযোজনায় ‘গুড ব্যাড এন্ড দ্যা আগলি’ নামে ওয়েব সিরিজটি নির্মাণ করেছেন অভ্র মাহমুদ। এতে নিরব ছাড়াও অভিনয় করেছেন সিনি স্নিগ্ধ, সাব্বির অর্নব, সৌমিক লতিফুল ও আইরিন।
টাইগার মিডিয়ার ব্যানারে জনপ্রিয় ভিডিও পোর্টাল ইউটিউবে প্রকাশিত হবে ওয়েব সিরিজটি। এর বাইরেও সম্প্রতি দু্ইটি শর্টফিল্ম ‘ক্যান্ডল নাইট ডিনার’ ও ‘গোলোযোগ’ এ অভিনয় করেছেন হোসাইন নিরব। মুনতাহা বৃত্তার রচনায় ‘ক্যান্ডল লাইট ডিনার’ শর্টফিল্মটি পরিচালনা করেছেন অভ্র মাহমুদ। রাশেদা আক্তার লাজুকের রচনা ও পরিচালনায় ‘উত্তাল মার্চ’ টেলিফিল্মেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন হোসাইন নিরব।
ব্যস্ত সময় কাটানো হোসাইন নিরব কাজ করছেন বৈশাখী টেলিভিশনের ধারাবাহিক নাটক ‘ছায়াবিবি’তে । সাজ্জাদ হোসেন দোদুলের রচনা ও পরিচালনায় ধারাবাহিকটি বর্তমানে প্রচারিত হচ্ছে। দীপ্ত টিভি’র দীর্ঘ ধারাবাহিক পালকী নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকদের প্রশংসা এবং জনপ্রিয়তা পান এই অভিনেতা। এরপর থেকে নিয়মিত কাজ করে যাচ্ছেন।
ইত্তেফাক/এএম
