পরজন্মে নীল নীতিনের প্রেমিকা হতে চান তার মা!

আপডেট : ০৮ অক্টোবর ২০১৬, ১০:৪৪
পরের জন্মে নীল নীতিন মুকেশের মা তার প্রেমিকা হয়ে জন্ম নিতে চান। কথাটা শুনে অবাক হচ্ছেন তো? অবাক হওয়ার কিছু নাই। এ কথা নিজ মুখে জানিয়েছেন ওই অভিনেতা।
 
বলিউডে কাজ করার অভিজ্ঞতা‚ প্রিয় গান‚ প্রিয় অভিনেতা‚ প্রিয় ভিলেন এবং প্রেম সম্পর্কে সম্প্রতি মন খুলে কথা বলেছেন 'জনি গাদ্দার' ছবির। সেখানেই এ কথা শেয়ার করেন তিনি।
 
প্রেম সম্পর্কে কথা বলতে গিয়ে নীল বলেন, 'আমি ভীষণ রোমান্টিক। রূপালি পর্দায় আমি সমকামীদের ভূমিকায় কাজ করতে পছন্দ করি। কারণ, সত্যিকারের জীবনে আমি তার বিপরীত। আমার মা আমাকে একবার বলেছিল, আমার এই রোমান্টিক প্রকৃতির জন্য তিনি পরের জন্মে আমার 'গার্ল-ফ্রেন্ড' হতে চান। ভালোবাসা ছাড়া আমার নিজেকে কেমন যেন দিশেহারা লাগে।'
 
প্রিয় গানের কথা বলতে গিয়ে তিনি জানান, তার সব থেকে পছন্দের গান হলো 'আশিকি ২' ছবির 'তুম হি হো', যা মিথুন এবং অরিজিৎ সিং গেয়েছেন।
 
নীল নীতিনকে শেষ অমিতাভ বচ্চন এবং ফারহান আখতারের 'ওয়াজির' ছবিতে দেখা গিয়েছিল।
 
ইত্তেফাক/এএম