৬৮ দিন স্বেচ্ছা অনশন করে মারা গেছে ভারতের হায়দ্রাবাদের এক ১৩ বছরের কিশোরী। আরাধনা নামে কিশোরীটি অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।
সম্প্রতি প্রায় ১০ সপ্তাহের অনশন শেষ করে হাসপাতালে ভর্তি হলে আরাধনা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। জৈন ধর্মমতে স্বর্গ লাভের জন্য ৬৮ দিন স্বেচ্ছা অনশন করে আরাধনা।
আরাধনার মৃত্যুর পরে তাকে 'বাল তপস্বী' আখ্যা দিয়ে প্রায় ৬ হাজার মানুষ শেষযাত্রায় অংশ নেয়।
ইত্তেফাক/এএম
