পূর্ব তিমুরে নোবেল প্রাপ্তির ২০ বছর উদযাপন সম্মেলনে ইউনূস

আপডেট : ০৮ অক্টোবর ২০১৬, ১৫:৩৩
শুক্রবার জোস রামোস হোর্তা এবং বিশপ কার্লোস জিমেনেস বেলোর নোবেল পুরস্কার জয়ের ২০ বছর ফুর্তি উপলক্ষে এক সম্মেলন আয়োজন করে পূর্ব তিমুর সরকার। ‘নাগরিকত্ব, শান্তি ও কল্যাণ’ বিষয়ক ওই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস।
 
শুক্রবার সকালে পূর্ব তিমুরের প্রেসিডেন্ট তুর মাতান রুয়াক সম্মেলনের উদ্বোধন করেন। এতে ইউনূস-সহ বিশ্বের বিভিন্ন দেশের আরও ৫ জন নোবেল বিজয়ী উপস্থিত ছিলেন।
 
সম্মেলন শেষে তুর মাতান রুয়াক ড. ইউনূসের সাথে আলাপ করেন এবং তিমুরে আসার জন্য তাকে ধন্যবাদ জানান। এরপর প্রফেসর ইউনূস পূর্ব তিমুরের প্রধানমন্ত্রী ড. রুই মারি দে আরুজু ও ফার্স্ট লেডি ইসাবেল দে কস্তা ফেরেইরার সাথে আলোচনা করেন। 
 
সম্মেলনে অন্যান্যদের মধ্যে ভারতের নোবেল বিজয়ী কৈলাশ সত্যার্থী, পদার্থ বিজ্ঞানে নোবেল জয়ী ব্রায়ান সেমিড, অর্থনীতিতে নোবেল জয়ী প্রফেসর ফিন আরলিং কিডল্যান্ড এবং চিকিৎসায় নোবেল বিজয়ী স্যার রিচার্ড জন রবার্ট উপস্থিত ছিলেন। 
 
উল্লেখ্য, ১৯৯৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান জোস রামোস হোর্তা এবং বিশপ কার্লোস জিমেনেস বেলো।
 
ইত্তেফাক/এএম