রামগতিতে বিদ্যুৎস্পৃষ্টে ডিস লাইনম্যানের মৃত্যু

আপডেট : ০৮ অক্টোবর ২০১৬, ১৭:১২
লক্ষ্মীপুরের রামগতিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মোসলেহ উদ্দিন মোল্লা (৫০) নামে ডিস লাইনের এক কর্মী নিহত হয়েছেন। 
 
শনিবার দুপুরে রামগতি পৌরসভার চরসেকান্তর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মোসলেহ উদ্দিন উপজেলার পূর্ব আসলপাড়া এলাকার আবদুল খালেক মোল্লার ছেলে। তিনি খন্দকার ডিস ক্যাবলস্-এর লাইনম্যান ছিলেন। 
 
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে মোসলেহ উদ্দিন ডিস লাইনের কাজ করার জন্য পল্লী বিদ্যুতের খুঁটিতে উঠেন। এ সময় বিদ্যুতের তারের সঙ্গে স্পৃষ্ট হলে তিনি মাটিতে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 
 
ইত্তেফাক/ইউবি