পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন সবদিক থেকে এগিয়ে যাচ্ছে তখন বিএনপি-জামায়াত শিবির দেশকে জঙ্গিরাষ্ট্রে পরিণত করার জন্য ষড়যন্ত্র শুরু করেছে। তারা গুপ্তহত্যার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। অপশক্তির বিরুদ্ধে সাংগঠনিকভাবে দলকে শক্তিশালী করে সন্ত্রাস ও জঙ্গিবাদ চিরতরে নির্মূল করা হবে।’
শনিবার মনপুরা উপজেলা ছাত্রলীগের ত্রিবার্ষিক সম্মেলনে উপজেলা অডিটোরিয়ামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অডিটোরিয়ামে উপজেলা ছাত্রলীগের আহবায়ক মো. শামসুউদ্দিন সাগরের সভাপতিত্বে উপজেলা ছাত্রলীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুভ উদ্ধোধন করেন বাংলাদেশ ছাত্রলীগ ভোলা জেলা শাখার সভাপতি ইব্রাহীম চৌধুরী পাপন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা- ৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সংসদ সদস্য পরিবেশ ও বন উপমন্ত্রী আলহাজ্ব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদ। এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মিসেস শেলিনা আকতার চৌধুরী, সাধারণ সম্পাদক এ কে এম শাহজাহান, সহ-সভাপতি শারিয়ার চৌধুরী দ্বিপক।
