বাঁশখালীতে 'বন্দুকযুদ্ধে' জলদস্যু নিহত

আপডেট : ২৫ মার্চ ২০১৯, ১৩:৪৭

চট্টগ্রামের বাঁশখালীর ছনুয়ায় ইউনিয়নে র‌্যাবের সাথে 'বন্দুকযুদ্ধে' ১ জলদস্যু নিহত হয়েছেন। সোমবার ভোর রাতে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।

এসময় ঘটনাস্থল হতে ১টি বিদেশি রিভলবার, ৭টি অস্ত্র ও ২২ রাউন্ড গুলি উদ্ধার করে র‌্যাব।

র‌্যাব-৭ চট্টগ্রামে এর দায়িত্বরত কর্মকর্তা মেজর মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। রাত সোয়া ৪ টার দিকে জলদস্যুরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলিবর্ষণ করলে র‌্যাবের পক্ষ থেকেও পাল্টা গুলি করা হয়। এ সময় এক জলদস্যু গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। তার নাম, ঠিকানা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থল হতে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: শেওড়াপাড়ায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

এদিকে তাৎক্ষণিকভাবে র‌্যাবের পক্ষ ওই জলদস্যুর পরিচয় নিশ্চিত করতে না পারলেও স্থানীয়রা জানান,নিহত ওই জলদস্যু কুতুবদিয়া উপজেলার আবু তালেব।

ইত্তেফাক/এমআরএম