প্রবাসীর প্রেমে প্রত্যাখ্যাত হয়ে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। তার নাম সুমাইয়া ইসলাম তামিরা (২৩)। তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথের শিক্ষার্থী।
শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য তার লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
তামিরা বাবার নাম শফিকুল ইসলাম। তারা ডেমরা কোড়াপাড়ার চার নম্বর রোডের (আল আমিন রোড) চার নম্বর বাড়িতে বসবাস করতেন। তামিরা এক ভাই এক বোনের মধ্যে বড় ছিলেন। তামিরা মা সালমা বেগম বলেন, সকালে মেয়েকে ঘরে রেখে আমি ছোট ছেলেকে স্কুল থেকে আনতে যাই। পরে দুপুর সাড়ে ১২টার দিকে ঘরে এসে দেখি আমার মেয়ে তামিরা জানালার গ্রিলের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। আমরা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসি। পরে দুপুর দেড়টার কর্তব্যরত চিকিত্সক তামিরাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন, তামিরা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এমবিএ শেষ বর্ষের ছাত্রী ছিলেন। কিছুদিন আগে তিনি কানাডা প্রবাসী ফাহাদ নামের এক ছেলের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন। সম্প্রতি ওই ছেলে সঙ্গে তার কথাকাটাকাটি হয়। সকালে ওই ছেলের সাথে তামিরা ফোনে ঝগড়া হয়। এ কারণেই তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে তার মায়ের ধারণা।
ইত্তেফাক/এএম।
