কানাডায় এলআরবির কনসার্ট

আপডেট : ০৮ অক্টোবর ২০১৬, ২১:০৮
দেশের মতো দেশের বাইরেও অসংখ্যা ভক্ত রয়েছে এলআরবি ব্যান্ডের। সম্প্রতি কানাডায় কনসার্টে অংশ নিতে গেছে দেশের জনপ্রিয় এই ব্র্যান্ডটি। সেখানে শনিবার একটি কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। কানাডায় এলআরবির ভক্তরা এই কনসার্টের আয়োজন করেন।
 
এছাড়া সেখানে তিন সপ্তাহ অবস্থান করে একাধিক কনসার্টে গান গাইবে এলআরবি। কানাডার কনসার্ট শেষ করে তারা অস্ট্রেলিয়া ভ্রমণে যাবে। সেখান থেকে এই মাসের শেষের দিকে দেশে ফিরবেন তারা।