রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে আরো ১১৬ কর্মকর্তার যোগদান

আপডেট : ২৫ মার্চ ২০১৯, ১৪:২৫

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে আরো ১১৬ কর্মকর্তা যোগদান করেছেন।

রবিবার ঈশ্বরদীতে প্রকল্পের সাইট অফিস নতুনহাটে ৫৪ জন প্রকৌশলী, ৩৪ জন বৈজ্ঞানিক কর্মকর্তা এবং ২৮ জন প্রশাসনিক ও হিসাব বিভাগের কর্মকর্তা যোগদান করেন।

নবনিযুক্ত কর্মকর্তাদের যোগদান অনুষ্ঠানে নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রকল্প পরিচালক ড. শৌকত আকবর উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: বাঁশখালীতে 'বন্দুকযুদ্ধে' জলদস্যু নিহত

যোগদান অনুষ্ঠানে তিনি বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের দক্ষতা অর্জনে রাশিয়া ও ভারতে আন্তর্জাতিকমানের প্রশিক্ষণ প্রদান করা হবে।  

অনুষ্ঠানে প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুসসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এমআরএম