বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ১৫ হাজার শিক্ষক নির্বাচিত

আপডেট : ০৮ অক্টোবর ২০১৬, ২২:০৬
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের লক্ষ্যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) প্রায় ১৫ হাজার প্রার্থীকে নির্বাচিত করেছে।
 
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আনুষ্ঠানিকভাবে আগামীকাল বিকাল তিনটায় শিক্ষা মন্ত্রণালয়ে নির্বাচিত প্রার্থীদের তালিকা ঘোষণা করবেন বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।  -বাসস।
 
ইত্তেফাক/এসএস