বিমানেই বিয়ে!

আপডেট : ০৯ অক্টোবর ২০১৬, ০৯:২১
 
ভিয়েনা থেকে বিমানে করে ছুটি কাটাতে এথেন্স যাচ্ছিলেন নাথালি ইচি। বিমান যখন গ্রিস আর ভিয়েনার মাঝ আকাশে তখন হঠাত্ করে বিমানের একদল ক্রু তাকে উদ্দেশ করে চিত্কার করে বলতে শুরু করে, তোমাকে বিয়ে করতে চাই।  দলটির এমন কাণ্ডকে প্রথমে মজা ভেবে উঁড়িয়ে দিয়ে ছিলেন নাথালি। 
 
তবে কিছুক্ষণ পর যখন তাদের পেছনে লুকিয়ে থাকা নাথালির বয়ফ্রেন্ড জার্গেন বগনার বেরিয়ে এলেন ভুল ভাঙ্গে তার। বয়ফ্রেন্ডকে দেখে খুশিতে কেঁদে ফেলেন নাথালি। হাঁটু গেড়ে বসে নাথালিকে বিয়ের প্রস্তাব দেন জার্গেন, তুমি কি আমাকে বিয়ে করবে? প্রেমিকের এমন বিয়ের প্রস্তাব পেয়ে ভেবেছিলেন হয়তো অনুমতি নিয়ে রাখছেন জার্গেন। 
 
IMG0
 
এরপরই এক এক করে বের হতে থাকে সব চমক। বিয়ের পোশাক, আংটি সবই হাজির হলো। প্লেনে লুকিয়ে থাকা বর-কনের দুই পক্ষের একাধিক আত্মীয়ও সামনে চলে এলেন। ধর্মীয় নিয়ম অনুযায়ী বেহালার সুর বাজিয়ে বিমানেই সমপন্ন হলো বিয়ের অনুষ্ঠান।-এনবিসি নিউজ