হাবিব-উন-নবী খান সোহেল আত্মসমর্পণ করেছেন

আপডেট : ০৯ অক্টোবর ২০১৬, ১২:০০
 
নাশকতার ৪১ মামলায় আদালতে আত্মসমপর্ণ করে জামিনের আবেদন করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল। রবিবার ঢাকা সিএমএম আদালতে আত্মসমপর্ণ করে জামিনের আবেদন করেন তিনি। 
 
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান সোহেলের আত্মসমর্পণের বিষয়টি নিশ্চিত করেছেন।
 
রংপুরে জাপানি নাগরিক কুনিও হোসি হত্যা মামলায় গ্রেফতার রয়েছেন সোহেলের ছোট ভাই রাশেদ-উন-নবী বিপ্লব। এই ঘটনার সঙ্গে সোহেলের সম্পৃক্ততা রয়েছে বলেও সন্দেহ প্রকাশ করেছিল আইন-শৃঙ্খলা বাহিনী।
 
 
ইত্তেফাক/কেকে