ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর গুলিতে ২ পুলিশ নিহত

আপডেট : ০৯ অক্টোবর ২০১৬, ১১:৫৯
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এক বন্দুকধারীর গুলিতে ২ পুলিশ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন। শনিবার শহরটির পাম স্প্রিং এলাকায় এই ঘটনা ঘটে।
 
পুলিশ প্রধান ব্রায়ান রায়াস বলেন, হামলাকারী ব্যক্তি খুব শান্তভাবেই কথা বলছিলেন। কিন্তু হঠাৎ এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। 
 
তিনি বলেন, হামলাকারীকে এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে তার বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। স্কাই নিউজ
 
ইত্তেফাক/এমএইচ