রাজধানীর বনশ্রীতে ট্রাকচাপায় নজরুল ইসলাম (৫০) নামে এক চা দোকানির মৃত্যু হয়েছে। তার বাড়ি গাইবান্ধা সদরে বলে জানা গেছে।
শনিবার দিবাগত রাত ২টার দিকে দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে একটি ট্রাক তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ৪ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া নজরুল ইসলামের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/কেকে
