নিউইয়র্কে ট্রেন লাইনচ্যুত হয়ে অনেকে হতাহত

আপডেট : ০৯ অক্টোবর ২০১৬, ১২:৪৭
নিউইয়র্কে একটি যাত্রীবাহী ট্রেন বগ্যিচুত হয়ে অনেক মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। শরিবার স্থানীয় সময় রাত ৯টার দিকে এই দুর্ঘটনা হয়।
ট্রেনটিতে ৬০০ জন যাত্রী ছিলেন। তবে কেউই গুরুতর আহত হয়নি বলে জানানো হয়েছে। আহত  ২৯ জনকে হাসপাতালে নেয়া  হয়েছে।
 
নিউইয়র্কের গভর্নর এন্ড্রু কুমো বলেন, কেউই গুরুতর আহত হয়নি। যাত্রীরা জানান, হঠাৎ করে তারা কাপুনি অনুভব করেন। এরপর কিছু বুঝে ওঠার আগেই ‍দুর্ঘটনার শিকার হন। বিবিসি
 
ইত্তেফাক/এমএইচ