শারদীয় দুর্গ পূজা উপলক্ষে দেশবাসীর প্রতি শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা। শুভেচ্ছা বার্তায় তিনি ভারত ও বাংলাদেশের মধ্যে সুসম্পর্ক ও প্রতিবেশী হিসেবে সুসময়ে ও দুঃসময়ে একে অন্যের পাশে থাকার ব্যাপারে আশা প্রকাশ করেন।
হর্ষ বর্ধন শ্রিংলা তার শুভেচ্ছা বার্তায় বলেন, 'এটাই বাংলাদেশে আমার প্রথম পূজা উদযাপন। ঢাকাসহ অন্যান্য শহর ও গ্রামের পূজামণ্ডপগুলোর জাঁকজমক দেখে আমি খুব খুশি হয়েছি।'
শুভেচ্ছা বার্তায় তিনি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর নেতৃত্বে বাংলাদেশ ও ভারতের মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের কথা উল্লেখ করেন।-প্রেস বিজ্ঞপ্তি
