রাজশাহীতে বৃদ্ধকে গলাকেটে হত্যা

আপডেট : ০৯ অক্টোবর ২০১৬, ১৯:০১
মহানগরীর উপকণ্ঠ কাটাখালীর হরিয়ান এলাকায় বৃদ্ধ নজরুল ইসলামকে গলা কেটে হত্যা করা হয়েছে। রবিবার দুপুরের দিকে পুলিশ তার নিজ বাড়ি থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। তিনি হরিয়ান বাজারের মৃত হয়দার আলীর ছেলে। 
 
জানা গেছে, নজরুল ইসলামের দুই ছেলে রাজশাহীর বাইরে থাকেন। মেয়ের বিয়ে হয়েছে পাশের এলাকায়। তাই তিনি স্ত্রীসহ নিজ বাড়িতে বসবাস করতেন। রবিবার সকাল ১০টার দিকে মেয়ে নূরজাহান তার মাকে নিয়ে শহরে ডাক্তারের কাছে যান। দুপুরে বাড়ি ফিরে গিয়ে দেখেন বাইরে থেকে দরজা লাগানো। দরজা খুলে দেখেন মেঝেতে পিতা নজরুলের লাশ গলাকাটা অবস্থায় পড়ে আছে। এসময় মা-মেয়ে চিৎকার করলে আশেপাশের লোকজন এগিয়ে আসেন। পরে থানায় খবর দিলে পুলিশ নজরুলের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।ৎ
 
নিহতের মেয়ে নূরজাহান জানান, সকালে ডাক্তারের কাছে গিয়েছিলাম। দুপুরে এসে দেখি বাবার লাশ ঘরের মধ্যে গলাকাটা অবস্থায় পরে আছে। কিছু বুঝতে পারছিনা। কিভাবে এই ঘটনা ঘটলো। 
 
নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। খুনের কারণ ও খুনিদের চিহ্নিত করার কাজ চলছে। 
 
 
 
ইত্তেফাক/এমআই