সাকিবের শিকার হয়ে ফিরে গেলেন ডাকেট

আপডেট : ০৯ অক্টোবর ২০১৬, ২০:৫৮
ইংল্যান্ডের দ্বিতীয় উইকেট তুলে নিয়েছেন সাকিব আল হাসান। বেন ডাকেটকে সরাসরি বোল্ড করে দিয়েছেন তিনি।
 
এর আগে চতুর্থ ওভারে জেমস ভিন্সকে তুলে নিয়েছেন মাশরাফি। পঞ্চম ওভার শেষে দুই উইকেট হারিয়ে ইংল্যান্ডের সংগ্রহ ১৪ রান। এর আগে চতুর্থ ওভারে জেমস ভিন্সকে তুলে নিয়েছেন মাশরাফি। পঞ্চম ওভার শেষে দুই উইকেট হারিয়ে ইংল্যান্ডের সংগ্রহ ১৪ রান। এর আগে টপ অর্ডারের ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে মাহমুদুল্লাহর অর্ধশত ও শেষের দিকে অধিনায়ক মাশরাফির ঝড়ো ব্যাটিংয়ে ইংলিশদের ২৩৯ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। রবিবার মিরপুর দ্বিতীয় ওয়ানডেতে টসে হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ২৩৮ রান করেছে টাইগাররা।
 
ইংল্যান্ডের ক্রিস ওকস, আদিল রশিদ ও জ্যাক বল দুটি করে ‍উইকেট নিয়েছেন।     
 
 
ইত্তেফাক/এসএসএ