ইংল্যান্ডের আরো একটি উইকেট তুলে নিয়েছেন অধিনায়ক মাশরাফি। জেসন রয়কে এলবিডব্লিউর ফাঁদে ফেলে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়েছেন তিনি।
বাংলাদেশের ছুড়ে দেয়া ২৩৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আট ওভার শেষে ২৪ রান করতেই তিন উইকেট হারিয়ে ফেলেছে ইংলিশরা। চতুর্থ ওভারে জেমস ভিন্সকে তুলে নিয়েছিলেন মাশরাফি। এছাড়া ইংল্যান্ডের দ্বিতীয় উইকেট তুলে নিয়েছেন সাকিব আল হাসান। বেন ডাকেটকে শুন্য রানে সরাসরি বোল্ড করে দিয়েছেন তিনি।
এর আগে টপ অর্ডারের ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে মাহমুদুল্লাহর অর্ধশত ও শেষের দিকে অধিনায়ক মাশরাফির ঝড়ো ব্যাটিংয়ে ইংলিশদের ২৩৯ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। রবিবার মিরপুর দ্বিতীয় ওয়ানডেতে টসে হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ২৩৮ রান করেছে টাইগাররা। ইংল্যান্ডের ক্রিস ওকস, আদিল রশিদ ও জ্যাক বল দুটি করে উইকেট নিয়েছেন।
ইত্তেফাক/এসএসএ
