বাটলার-বেয়ারস্টো জুটি ভাঙলেন তাসকিন

আপডেট : ০৯ অক্টোবর ২০১৬, ২১:০৫
হুমকি হয়ে ওঠা বাটলার-বেয়ারস্টো জুটি ভেঙ্গেছেন তাসকিন আহমেদ। বেয়ারস্টোকে উইকেটের পেছনে মুশফিকের ক্যাচে পরিণত করেছেন তিনি। 
 
 
বাংলাদেশের ছুড়ে দেয়া ২৩৯ রানের লক্ষ্যে ব্যাট করত নেমে ২৪ ওভার শেষে ৫ ‍উইকেট হারিয়ে ১০৫ রান করেছে ইংল্যান্ড।
 
বাংলাদেশের ছুড়ে দেয়া ২৩৯ রানের লক্ষ্যে ব্যাট করত নেমে ২৪ ওভার শেষে ৫ ‍উইকেট হারিয়ে ১০৫ রান করেছে ইংল্যান্ড। মাত্র ২৬ রানে ৪ উইকেট হারিয়ে ফেলার পরে বেয়ারস্টো-বাটলারের মধ্যে অর্ধশত রানের জুটি গড়ে ওঠে। হুমকি হয়ে ওঠা সেই জুটি তাসকিন ২৪ ওভার করতে এসে ভাঙ্গেন। আউট হওয়ার আগে ৩৫ রান করেছিলেন তিনি। এর আগে ইংল্যান্ডের টপ অর্ডার ধসিয়ে দেন মাশরাফি ও সাকিব। ভিন্সকে আউট করে শুরু করা মাশরাফি জেসন রয় ও বেন স্টোককেও তুলে নেন। সাকিব সরাসরি বোল্ড করেন বেন ডাকেটকে।
 
এর আগে টপ অর্ডারের ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে মাহমুদুল্লাহর অর্ধশত ও শেষের দিকে অধিনায়ক মাশরাফির ঝড়ো ব্যাটিংয়ে ইংলিশদের ২৩৯ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। রবিবার মিরপুর দ্বিতীয় ওয়ানডেতে টসে হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ২৩৮ রান করেছে টাইগাররা। ইংল্যান্ডের ক্রিস ওকস, আদিল রশিদ ও জ্যাক বল দুটি করে ‍উইকেট নিয়েছেন।     
 
 
ইত্তেফাক/এসএসএ