আইএস সম্পৃক্ততায় গ্রেফতার ব্রিটিশ মডেল

আপডেট : ১০ অক্টোবর ২০১৬, ০৯:৪০
নাম কিম্বার্লি মাইনার্স। ব্রিটিশ মডেল তিনি। প্রায়শই ট্যাবলেয়েডের পাতায় খোলামেলা পোশাকের ছবি দিয়ে তিনি ভক্তদের মনে ঝড় তুলে থাকেন। অথচ, এই তার-ই কিনা ইসলামিক স্টেট বা আইএস এর সাথে যোগাযোগ রয়েছে। আর সেটা গোয়েন্দাদের নজরে আসাতেই গ্রেফতার করা হয়েছে তাকে।
 
গোয়েন্দাদের দাবি, ২৭ বছর বয়সী এই স্বর্ণকেশী সুন্দরী ইতোমধ্যে গোপনে নিজ ধর্ম ছেড়ে ইসলাম গ্রহণ করেছেন।
 
বেশ কিছু দিন ধরে সোশ্যাল মিডিয়ায় আইএস এর শেয়ার করা নানান পোস্টে লাইক-কমেন্ট করে আসছিলেন মাইনার্স। এর পরই তার ওপর নজর রাখতে শুরু করে ব্রিটিশ পুলিশ এবং এম১৫ সিক্রেট সার্ভিস।
 
ব্রিটিশ পত্রিকা সানডে টাইমস জানিয়েছে, শুক্রবার ২০০০ সালের 'টেররিস্ট অ্যাক্ট' অনুসারে আনা অভিযোগের ভিত্তিতে কিম্বার্লিকে গ্রেপ্তার করা হয়। এর আগে তাকে সন্ত্রাসবাদীদের সংস্রব এড়ানোর জন্য সতর্ক করেছিলেন গোয়েন্দারা। গ্রেপ্তারের পরে ব্র্যাডফোর্ড ওয়েস্ট ইয়র্কশায়ারে যুবতীর ফ্ল্যাটে তল্লাশি চালানো হয়েছে।
 
সোশ্যাল মিডিয়ায় হিজাবের আড়াল নিজের মুখ ঢেকে রাখেন কিম্বার্লি। তবে বাস্তব জীবনে খোলামেলা পোশাকেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। হামেশাই ট্যাবলেয়েডের পাতায় স্বল্পবসনা এই সুন্দরীর ছবি দেখে মোহিত হন তার অসংখ্য ভক্তরা।
 
কিম্বার্লি'র দাবি, ভুয়া অ্যাকাউন্ট তৈরি করে তাকে ফাঁসানো হয়েছে। তবে ব্রিটিশ গোয়েন্দারা সহজে সে কথা বিশ্বাস করতে রাজি নন। মডেলকে দফায় দফায় জেরা করা হচ্ছে।
 
ইত্তেফাক/এএম