যাত্রাবাড়ীতে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার

আপডেট : ১০ অক্টোবর ২০১৬, ১২:৪৭
 
রাজধানীর যাত্রাবাড়ীতে ২৪টি ককটেল, দুইটি চাপাতি ও ছুরিসহ ছয় ডাকাতকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। 
 
রবিবার রাত ১১ টার দিকে যাত্রাবাড়ী থানার সায়েদাবাদ হুজুরের বাড়ির মেইন গেইট পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। 
 
গ্রেফতারকৃতরা হলেন- মো. মনা, মো. রনি ওরফে মনির, মো. রাসেল, মো. বিল্লাল হোসেন ওরফে কালু, মো. ইব্রাহিম ও মো. আসাদ শেখ।
 
যাত্রাবাড়ী থানা অফিসার ইনচার্জ মো. আনিছুর রহমান জানান, তারা ওই স্থানে একত্রিত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
 
 
ইত্তেফাক/কেকে