বেনাপোল সীমান্তে মার্কিন ডলারসহ আটক ১

আপডেট : ১০ অক্টোবর ২০১৬, ১৭:০৪
বেনাপোল সীমান্তের চেকপোস্ট এলাকা থেকে ২৮ হাজার মার্কিন ডলার, ও ক্যামেরাসহ আমির হোসেন (২৫) নামে একজন বাংলাদেশি পাসপোর্ট ধারী এক যাত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। 
 
রবিবার সন্ধ্যা ৬টার দিকে তাকে বেনাপোল চেকপোস্ট আন্তর্জাতিক পাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক আমির হোসেন কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার সরকারি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
 
যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কমান্ডিং অফিসার জানান, গোপন সংবাদে জানা গেছে, একজন বাংলাদেশি পাসপোর্ট ধারী যাত্রী ভারত থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা নিয়ে বাংলাদেশে আসবে।এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল চেকপোস্ট আন্তর্জাতিক পাসেঞ্জার টার্মিনালের সামনে নায়েক নুরুজ্জামানের নেতৃত্বে অবস্থান নেন বিজিবির একটি টহল দল।
 
পরে আমির হোসেন ভারত থেকে পাসপোর্টের (এই-৪৫৪৮১৬০) মাধ্যমে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন ও কাস্টমসের কার্যাদি সম্পন্ন করে পাসেঞ্জার টার্মিনালের সামনে এলে বিজিবি তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে পায়ের মোজা থেকে ২৮ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি প্রায় সাড়ে ২২ লাখ টাকা ), উন্নতমানের ক্যামেরা উদ্ধার করা হয়। ডলার ও ক্যামেরাসহ আটক মালামালের মূল্য ৩০ লাখ বলে বিজিবি’র ওই কর্মকর্তা জানান। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।
 
 
 
 
ইত্তেফাক/এমআই