দিনাজপুরের ঘোড়াঘাটে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। সোমবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, দিনাজপুরের একটি যাত্রীবাহী কোচ ঢাকার উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে ঘোড়াঘাট উপজেলার নিতাইশাহ পুকুর এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক চালক ফরিদপুর জেলার মধুখালী উপজেলার দফতর দিয়া গ্রামের ইলিয়াস (৩৮) ঘটনাস্থলেই নিহত হন। অপরদিকে কোচের চালককে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে। আহত যাত্রীদের ঘোড়াঘাট হাসপাতালে প্রাথমিক চিকিত্সা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
