'দঙ্গল' মুক্তি পাবে ২৩ ডিসেম্বর। তবে ইতোমধ্যে বিশেষ স্ক্রিনিংয়ে ছবিটি দেখানোর ব্যবস্থা করা হয়েছিল। তাতে হাজির ছিলেন বলিউড পরিচালক করণ জোহর। আমির খান অভিনীত ছবিটি দেখার পরে কি প্রতিক্রিয়া দিলেন করণ?
করণ জোহর ছবিটি দেখার পরে একটি টুইট করেন। সেখানে তিনি লেখেন, 'আমির খানের দঙ্গল ছবিটি দেখলাম। এটি আমার দেখা এ দশকের সেরা ছবি। ছবিটি দেখে আমি বাকরুদ্ধ।'
'দঙ্গল' ছবিটি কুস্তিগির মহাবীর সিং পোগাটের জীবন কাহিনী নিয়ে তৈরি হয়েছে। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আমির খান। মহাবীর সিং এর দুই মেয়ে গীতা ও ববিতার চরিত্রে অভিনয় করেছেন নবাগতা ফাতিমা সানা শেখ ও সানিয়া মলহোত্রা। ছবিটি পরিচালনা করেছেন নীতেশ তিওয়ারি।
ইত্তেফাক/এএম
