ভুটানের সঙ্গেও পারলো না বাংলাদেশ

আপডেট : ১১ অক্টোবর ২০১৬, ১২:৩৬
এশিয়ান কাপ ফুটবলের বাছাইয়ের টিকিট পেতে ভুটানের বিপক্ষে বাংলাদেশের প্রয়োজন ছিল গোল করতে হবে এবং অন্তত পক্ষে ম্যাচটা ড্র করতে হবে। এইটুকুই হলেই বাংলাদেশ ২০১৯ এশিয়ান কাপ ফুটবলের বাছাইয়ে যাওয়ার সুযোগ হয়ে যাবে। কিন্তু সেটা তো হলোই না। উল্টো ম্যাচ হেরে ফুটবলাররা মাথা নিচু করে থিম্পু থেকে বিদায় নিতে হলো।
 
সোমবার রাতে থিম্পুতে বাংলাদেশ ১-৩ গোলে ভুটানের কাছে হেরে বিদায় নিয়েছে। আর এই জয়ে ভুটান এশিয়ান কাপ ফুটবলের বাছাইয়ে জায়গা করে নিল।
 
এদেশের আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে ভুটানের কাছে কখনো হারেনি বাংলাদেশ। গতকাল রাতেই সেই কলঙ্কের পাতাটা লেখা হলো— ভুটানের রাজধানী থিম্পুর চ্যাংলিমিথান স্টেডিয়ামে। ঢাকার মাঠে প্লেঅফের প্রথম লেগের খেলায় বাংলাদেশ ভুটানকে হারাতে পারেনি। ম্যাচটা গোল শূন্য ছিল। অ্যাওয়ে ম্যাচে খেলতে গিয়ে বাংলাদেশের সব আশাভরসা কাগজের নৌকার মতোই তলিয়ে গেল।
 
মামুনুল, মামুন মিয়া, রুবেল মিয়া, এমিলি, এনামুল, রায়হানরা বাংলাদেশের ফুটবলে একটা সুযোগ এনে দিতে পারলেন না। তাদের হাতে নির্ভর করছিল বাংলাদেশের ফুটবলের ভাগ্য। সবার কাছে একটা স্বপ্ন ছিল ওরাই ফুটবলে সোনালী সূর্যের নতুন সন্ধান দেবেন। কিন্তু তা হলো কোথায়। সব স্বপ্নের কবর  হয়ে গেছে ভুটানে।
 
প্রদর্শনীর টার্ফের মাঠে ভুটানীজদের গতির ফুটবলের কাছে প্রথমার্ধে ২-০, দ্বিতীয়ার্ধে, ৬০ মিনিটে মামুনুল একটা গোল করলেও ৭৫ তৃতীয় গোল হজম করে বাংলাদেশ। ম্যাচটা ৩-১ গোলে হেরে ঘরে ফেরার অপেক্ষায়।
 
ফুটবল মাঠে বাংলাদেশের সামনে দাঁড়িয়ে ভুটান সময় বাঘের গর্জন শুনেছিল। সেই দিন বোধহয় শেষ হয়ে গেছে অনেক আগেই। সেটা টেরপায়নি বাংলাদেশের ফুটবলাররা। মানহীন খেলায় কাড়িকাড়ি টাকা পেয়ে পায়ের খেলায় নজর ছিল না।
 
এএফসি আগেই নির্ধারণ করে ছিল যারা পাবে না তাদের জন্য সলিডারিটি কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হবে। বাংলাদেশও সেখানে এন্ট্রি করে রেখেছিল। কিন্তু বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন আগেই বলেছিলেন ভুটানের সঙ্গে না পারলে সলিডারিটি কাপ ফুটবলে না খেলার পক্ষে তিনি। সেই অবস্থান থেকে সরে আসবেন কি না তা নিশ্চিত না। তবে ভুটানের কাছে হারে এই মুহূর্তে মানসিকভাবে বিধ্বস্ত বাফুফে সভাপতি।
 
ফুটবল উন্নয়নে বাফুফে সভাপতি ডেভেলপম্যান্ট কমিটি, জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি গড়ে দিয়েছিলেন। কমিটির কর্মকর্তারা দেশের ফুটবলের গুরুত্বপূর্ণ ভীতটা মজবুত করবেন। সুফল পাবে দেশের ফুটবল অনুরাগীরা। হলো কোথায়। 
 
ই্ত্তেফাক/এমএইচ