মঠবাড়িয়ায় মোটরসাইকেল চাপায় বৃদ্ধ নিহত

আপডেট : ১১ অক্টোবর ২০১৬, ১৮:২৭
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত আরশেদ আকন (৭৫) উপজেলার পাঠাকাটা গ্রামের বাসিন্দা।
 
সোমবার রাতে মঠবাড়িয়া-মিরুখালী সড়কের পাঠাকাটা কবিরাজবাড়ি নামক স্থানে এ ঘটনা ঘটে।
 
হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই গ্রামের বৃদ্ধ আরশেদ আলী রাতে নামায পড়ার জন্য বাড়ির পাশ্ববর্তী মসজিদে যাচ্ছিলেন। এ সময় একটি মোটরসাইকেল তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সেখানে রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
 
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ‘এ ঘটনায় কেউ অভিযোগ করেনি।’
 
ইত্তেফাক/এএসএমইউ