বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন, বাধ সাধলো প্রশাসন

আপডেট : ১১ অক্টোবর ২০১৬, ১৭:৩৪
 
গত তিন ধরে প্রেমিকের বাড়িতে অনশন করে আসছিল এক স্কুলছাত্রী (১৪)। অবশেষে বিষয়টি সুরাহার লক্ষ্যে বিয়ের আয়োজন করতে যাচ্ছিলেন স্থানীয় লোকজন। ঠিক সেই মুহূর্তে ঘুম ভাঙলো প্রশাসনের। বাল্যবিয়ের অভিযোগে সেই আয়োজনে জল ঢেলে দিল তারা।
 
ঘটনাটি ঘটেছে রাজশাহীর দুর্গাপুরের সায়বাড় গ্রামে। মেয়েটি কাঁঠালবাড়িয়া স্কুল ও কলেজের শিক্ষার্থী। একই গ্রামের আব্দুল আলিমের ছেলে আশিকের (১৮) সাথে প্রেমের সর্ম্পকে জড়িয়ে পড়ে সে।
 
প্রত্যাক্ষদর্শীরা জানায়, মেয়েটি আশিককে বিয়ের চাপ দিলে আশিক কিছুতেই বিয়ে করতে রাজি হননি। পরে গত বৃহস্পতিবার প্রেমিক আশিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছিল।
 
এ খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তারুন্নাহার উপজেলা মহিলা বিষয়ক কর্মকতাকে নিদের্শ দিলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিকটিমের পরিণত বয়স না হওয়ায় বাল্য বিয়ে পণ্ড করে দেন।
 
ইত্তেফাক/এএম।