রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পাকড়ী ইউনিয়নের বারোহাটি রেলওয়ে ক্রসিংয়ে ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে একটি মাইক্রোবাস দুমড়ে মুচড়ে গেছে। এতে মাইক্রোবাসের চার যাত্রী আহত হয়েছেন।
আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা একটি ট্রেন রাজশাহীর উদ্দেশে যাচ্ছিল। এই সময় বারোহাটি রেল ক্রসিং পার হওয়ার সময় একটি মাইক্রোবাস ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায় বলে নিশ্চিত করেন গোদাগাড়ী মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) হাসমত আলী।
তিনি জানান, এসময় মাইক্রোবাসের চার আরোহী আহত হন। তারা রাজশাহী থেকে বারোহাটি এলাকার একটি পুকুর দেখতে যাচ্ছিলেন। ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। আহতের মধ্যে তিনজনকে গোদাগাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। একজনের অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষনিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।
আরও পড়ুন: ‘গুলি লাগার পরও কষ্ট মনে হয়নি, দেশের জন্য রক্ত দেওয়াটাই গর্বের’
উল্লেখ্য, উপজেলার বারোহাটি রেল ক্রাসিং টিতে রেলে পাথর কম থাকায় বিভিন্ন ধরনের যানবাহন চলাচলে সমস্যায় পড়তে হয়।
ইত্তেফাক/কেকে
