হলি আর্টিজনের ঘটনা সবারই জানা। এবার সেই গল্পটি উঠে আসবে সেলুলয়েড পর্দায়। আর এই চলচ্চিত্রটি নির্মাণ করবেন নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকী।
সোমবার মার্কিন গণমাধ্যম ভ্যারাইটিতে এই সংবাদটি প্রকাশিত হয়। ছবিটির নাম থাকবে ‘হলি বেকারি’। এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসের মাধ্যমে তিনি তার ভক্তদের এই ছবির ব্যাপারে জানান। তিনি লিখেছেন, ‘ডুব-এর পরপরই ‘হলি বেকারি’ হচ্ছে। আশা করি নতুন আরেকটি জার্নির আনন্দ ও বেদনা পাবো। ততোদিন পর্যন্ত চলেন আমরা ‘ডুব’-এর অপেক্ষায় থাকি। লাভ ইউ। এখন ছবি দেখার চাকরিতে ঢুকি আবার।’
