রবিবার ভোলার বোরহানউদ্দিন উপজেলায় অনুষ্ঠিত হয়েছে উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের নির্বাচন। বোরহানউদ্দিন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শহীদুল্লাহ ৬৮ টি কেন্দ্রের মধ্যে সবগুলোর প্রাপ্ত ফলাফলের ভিক্তিতে ভাইস চেয়ারম্যান পদে উড়োজাহাজ প্রতীকের মো. রাসেল এবং মহিলা ভাইস চেয়াবম্যান পদে প্রজাপতি প্রতীকের মাহফুজা ইয়াসমিনকে বেসরকারী ভাবে নির্বাচিত ঘোষণা করেন। এর আগে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাবেক উপজেলা আ.লীগ সভাপতি আবুল কালাম নির্বাচিত হয়েছেন।
প্রাপ্ত ভোটের সংখ্যা উড়োজাহাজ প্রতিকের প্রার্থী পেয়েছেন ৮ হাজার ২৬১ ভোট যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টিউবওয়েল মার্কায় পেয়েছেন ৬ হাজার ৮৮১ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মাহফুজা ইয়াসমিন পেয়েছে ৮ হাজার ৮৪৩ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়াজুল জান্নত শিরিন পেয়েছে ৪ হাজার ৬২৭ ভোট। ইতিমধ্যে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাবেক উপজেলা আ.লীগ সভাপতি আবুল কালাম নির্বাচিত হয়েছেন।
আরও পড়ুন: মুক্তিযোদ্ধার স্বীকৃতি চান সন্তোষের পরিবার
উল্লেখ্য বোরহানউদ্দিন উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৭১ হাজার ৫ শত ৫৮।
ইত্তেফাক/জেডএইচডি
