রাজধানীর ভাটারায় একটি নির্মাণাধীন ভবন থেকে বাঁশ পড়ে মো. মাসুম (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ওই ভবনের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন মাসুম। হঠাৎ করে ভবনের উপর থেকে একটি বাঁশ পড়ে তার মাথায়। এসময় দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মাসুমের লাশ মর্গে রাখা হয়েছে।
ইত্তেফাক/কেকে
