মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

আপডেট : ২৫ মার্চ ২০১৯, ১৮:৫৯

পিরোজপুরের মঠবাড়িয়ার উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ৮ নম্বর হলতা গুলিশাখালী ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি জনি তালুকদারকে (২৫) কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। 

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে নির্বাচনী হামলার পূর্ব জের ধরে উপজেলার গুলিসাখালী ইউনিয়ন বাজারে প্রতিপক্ষরা কুপিয়ে গুরুতর জখম করার পর বরিশাল নেওয়ার পথে আহত স্বেচ্ছাসেবকলীগ নেতা মারা যান।

নিহত জনি তালুকদার উপজেলার গুলিসাখালী ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ছিলেন। তিনি স্থানীয় কবুতরখালী গ্রামের অবসর প্রাপ্ত পুলিশ সদস্য মৃত হাতেম আলী তালুকদারের ছেলে। নিহত জনির তিন বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। 

আরও পড়ুন: ‘‌গুলি লাগার পরও কষ্ট মনে হয়নি, দেশের জন্য রক্ত দেওয়াটাই গর্বের’

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ শওকত আনোয়ার  ঘটনার সত্যতা নিশ্চত করে জানান, ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

ইত্তেফাক/কেকে