মিয়ানমারে সংঘর্ষে নিহত ১২

আপডেট : ১২ অক্টোবর ২০১৬, ১৩:৫১
 
মিয়ানমারের রাখাইন রাজ্যে বন্দুকধারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে ১২ জন নিহত হয়েছেন। বুধবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য জানিয়েছে। 
 
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার মুসলিম অধ্যুষিত মংডুর পিয়াংপিট এলাকায় সংঘর্ষে চার সেনা ও এক হামলাকারী নিহত হন। সংঘর্ষকালে অসংখ্য মানুষ  পিস্তল ও তলোয়ার নিয়ে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালায়। 
 
রাষ্ট্রীয় গণমাধ্যম গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমারের প্রতিবেদনে বলা হয়েছে, নিকটবর্তী গ্রাম তুয়াং পিয়াং নায়ারে সংঘর্ষের পর সেখান থেকে সাতজনের লাশ উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। লাশের সাথে তলোয়ার ও লাঠি পাওয়া গেছে। 
 
ইত্তেফাক/এএসএস