প্রথমবারের মতো মার্কিন ম্যাগাজিন কাভারগার্লের প্রচ্ছদে জায়গা পেলেন একজন ছেলে। ১৭ বছর বয়সী জেমস চার্লস তৈরি করলেন নতুন এই ইতিহাস। তবে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে চার্লস নতুন নন। বেশ কিছুদিন ধরেই তিনি ফ্যাশন জগতে নিয়মিত মুখ।
এক বছর আগে নিজের উপরই পরীক্ষা শুরু করেন চার্লস। অল্প সময়েই জনপ্রিয় হয়ে উঠেন এই শিল্পী। এখন তার ইস্সটাগ্রামে চার লাখ অনুসারী। আর ইউটিউবে ৭০ হাজার সাবস্ক্রাইবার।

জেমস চার্লস বলেন, আমি যখন কাজ শুরু করি তখন ভাবতেও পারিনি যে এমন অবস্থায় আসতে পারি।’

আর তার পরিশ্রমের ফলও পেয়ে গেলেন। নিজেদের প্রথাভঙ্গ করে একজন ছেলেকে প্রচ্ছদে নিয়েছে কভার গার্ল। বাজফিড
ইত্তেফাক/এমএইচ
