বেনাপোল সীমান্তে ৬ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট : ১২ অক্টোবর ২০১৬, ১৫:৩৬
যশোরের বেনাপোল সীমান্তের পুটখালী মসজিদ বাড়ি পোস্ট এলাকা থেকে ২২০ বোতল ফেন্সিডিলসহ ছয় নারী মাদক চোরাচালানীকে গ্রেফতার করেছে (বিজিবি) বর্ডার গার্ড বাংলাদেশ। এরা হলেন, বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রামের খলিলের স্ত্রী রাবিয়া খাতুন (৫০), মিলন মিয়ার স্ত্রী দোলনা বেগম (২১), শহিদুলের স্ত্রী বৃষ্টি বেগম(২২), মুসা করিমের স্ত্রী শাহারন (৪৫), কবিরের স্ত্রী ফেরদোসী(৩০)ও মুজিবারের স্ত্রী আরিশোন(৩৫)
 
বিজিবির পুটখালী ক্যাম্প কমান্ডার জানান, মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে এসব ফিন্সিডিলসহ তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে বেনাপোল থানায় সোপর্দ করা হয়েছে।
 
ইত্তেফাক/এএসএমইউ