নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, বিএনপি এখন কুঁজোদের দলে পরিণত হয়েছে। কুঁজোদের যেমন চিত হয়ে শোয়ার ইচ্ছে হলেও সম্ভব হয় না, বিএনপিরও সে রকম অবস্থা।
বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আন্দোলন করার স্বাদ জাগলেও বিএনপি তা করতে পারছে না। তারা জনগণকে জাগাতে পারছে না। তাই তাদের দিয়ে আর আন্দোলন হবে না।’
অনুষ্ঠানে শাজাহান খান তাঁর মন্ত্রণালয়ের নানা কর্মকাণ্ডের তথ্য তুলে ধরে বলেন, রাজধানীর আশপাশের নদীগুলোকে দূষণমুক্ত ও দখলমুক্ত করতে আবারও কঠোর পদক্ষেপ নেয়া হবে।
ইত্তেফাক/এএম।
