বিদ্যুৎ কেন্দ্রে আগুনের ঘটনায় জাপানের রাজধানী টোকিও বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। টোকিওর বড় বড় অফিস ও সরকারি ভবনসহ প্রায় সাড়ে তিন লাখ ঘরবাড়িতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
বিদ্যুৎ বিপর্যয়ের ফলে দু’টি ট্রেন লাইনও বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। কর্মকর্তারা জানান, টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানির একটি বিদ্যুৎ কেন্দ্রে আগুন ধরে যাওয়ায় এ বিপর্যয় দেখা দেয় বলে ধারণা করা হচ্ছে। তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
টেলিভিশনের ভিডিও ফুটেজে টোকিও’র উত্তরে নিজা নগরীতে ওই কোম্পানি পরিচালিত ভূগর্ভস্থ বিদ্যুৎ কেন্দ্রের উপরে ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা যায়। এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
ইত্তেফাক/এমএএস
